নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সপুরা এলাকার বিসিক সি-২৯৩ প্লটে উদ্বোধন করা হলো এমএস ডেইরি ওয়ার্ল্ড কারখানা ও শো-রুম। নির্ভেজাল তরল দুধ, দই, ঘি, বাটার, মোজালো চিজ বিক্রয়ের নিশ্চয়তা নিয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই শো-রুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নওগাঁ কোর্টের যুগ্ম জজ মাহবুবুর রহমান, নাটোর জেলা পুলিশ সুপার তারিক ইসলাম, রুয়েট সিভিল বিভাগের প্রফেসর রবিউল আউয়াল, রুয়েট মেকানিক্যাল বিভাগের প্রফেসর শামিমুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর সাখাওয়াত হোসেন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলী বিভাগের প্রফেসর মোহাম্মদ তৌফিক আলম, রুয়েট মানবিক বিভাগের প্রফেসর সায়লা আহমেদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ে শাহেরা খাতুন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্যান্য শুধিজন।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক বলেন, ভেজালের যুগে জনগণকে একটি নির্ভেজাল পন্য খাওয়ানোই তাদের মুল লক্ষ্য। প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।