বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে এ্যাডভোকেট কামরুল মনির’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের সদস্য ও সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট কামরুল মনির এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নিজ বাসভবন সাগরপাড়ায় আজ শুক্রবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের সদস্য এ্যাডভোকেট এরশাদ আলী এশা, রাজশাহী জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সদস্য ও দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও মরহুমের ছোট ভাই জাহিদ ইকবাল বাবলাসহ আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুধিজন।

উল্লেখ্য গুনি এই মানুষটি চলতি বছরের ১৮ জুন অসুস্থজনিত কারনে ইন্তেকাল করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin