বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে কারিতাস’র বিশ্ব শিশু দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ফর এভরি চাইল্ড, এভরি রাইট’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে সোমবার আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। প্রত্যেক শিশুর জন্য প্রত্যেকটি অধিকার এই স্লোগানে যথাযোগ্য মর্যদার সাথে দিবসটি উদযাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কর্মসূচী কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদা। তিনি তার বক্তেব্যে বলেন, সারা বিশ্বে শিশুদের অধিকার সুরক্ষিত করতে দিবসটি পালন করা হয়। প্রতি বছর ২০ নভেম্বর এই দিনটি গোটা পৃথিবীতে উদযাপন করা হয়।

তিনি আরো বলেন, বিশ্বের দায়িত্ববান ও সামর্থবান মহলকে সচেতন করা হলো এই দিবসের লক্ষ। বক্তব্যের পূর্বে দিবসটি উপলক্ষে র‌্যালী করা হয়। র‌্যালীটি পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআিইসিতে এসে শেষ করা হয়। আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলামের সঞ্চালনায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সকল স্টাফসহ মোট ৪৩ জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin