নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সাংবাদিকদের সাথে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় আলোকিত শিশু প্রকল্পের অফিস কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাসস এর রাজশাহী প্রতিনিধি ড. আইনুল হক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহীর শাখার সভাপতি ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার দুলাল সরকার, দৈনিক বার্তা প্রত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু, ফটো সাংবাদিক সৌরভ, সোনার দেশ পত্রিকার রিপোর্টার আশিক, থ্রিষ্টার গার্মেন্স্টস এর মালিকফারুক আহমেদ, কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেনসিরথ হাঁসদা, মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে ও মাঠ কর্মকর্তা আশা আগ্নেশ তপ্নসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে ফরিদুল ইসলাম বলেন, মিডিয়া ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে পথ শিশুদের সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ে প্রবেশে সহযোগিতা এবং একটি জন্ম নিবন্ধনের কারনে অন্যস্থানে বসবাসেরকারণে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু শিশুরাই নয় তাদের অভিভাবকগণও বঞ্চিত হওয়ায় মানবেতর জীবন যাপন করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য মিডিয়া ব্যক্তিত্বদের লিখিত এর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন, ২০২২ সালে জরীপ অনযায়ী রাঝশাহী মহানগরে মোট ১৬৮৮জন পথশিশু রয়েছে। তবে এই তথ্য সামান্য কমবেশী হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো প্রকল্পটি রাসিক এর ১০টি ওয়ার্ডের ২০টি মহল্লায় চলমান রয়েছে। এই প্রকল্পের আওতাধীন ১৬ থেকে ১৮ বছরের নিচে শিশুরা যেন বিনা মূল্যে চিকিৎাস সেবা, প্রশিক্ষণ গ্রহন ও কর্মে লিপ্ত হতে পারে, তার জন্য কাজ করছেন তারা।
প্রধান অতিথি বলেন, পথ শিশুরা এদেশেরই মানুষ। তাদেরকে স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে দিতে হবে। এজন্য তিনি সরকারের বিশেষ সুবিধা প্রদান ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেইসাথে নিরাপদ বাসস্থান ও টয়লেটের ব্যবস্থা করতে হবে উল্লেখ করেন তিনি। আর এই শিশুদের সুযোগ সুবিধা প্রদানের জন্য পত্রিকায় তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।