নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কৃষক, কৃষি খাত ও গ্রাম উন্নয়নে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। বিএনপি রাজশাহী মহানগরের উদ্যোগে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাব হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্জ প্রফেসর রফিকুল ইসলাম।
বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার।
বিএনপি রাজাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হান আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু,যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, এ্যাব এর রাজশাহী বিভাগীয় সভাপতি প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এনামুল হক।
এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা ইসলাম, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান ছিলেন বাংলাদেশের উন্নয়নের রুপকার। স্বাধীনতা পরবর্তী বিধস্ত বাংলাদেশ সোনার বাংলায় রুপ দিতে এবং বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে তিনি কৃষক ও কৃষিখাত উন্নয়নের পরিকল্পনা গ্রহন করেন। এজন্য তিনি খাল খনন, বিনামূল্যে কৃষি উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ, সেচ কার্যের জন্য শ্যালো মেশিন আমদানী ও জমিতে অধিক ফসল ফলানোর জন্য তিনি ইরি ধান আমদানী করে কৃষকদের হাতে তুলে দেন।
তিনি আরো বলেন,কৃষিতে উন্নয়নের ফলে গ্রামীন উন্নয়ন শুরু হয়। গ্রামের কৃষকরা যেন উৎপাদিত পন্য বাজারজাত করতে পারেন সেজন্য বাজার তৈরী এবং গ্রাম উন্নয়নে গ্রাম প্রধান প্রথা চালু করেন তিনি। সেইসাথে গ্রামের সাধারণ জনগণকে একত্রিত করে সমবায় ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।