শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে কোর্টের রায়ে দুই নাবালোককে সম্পত্তি বুঝে দিলো পুলিশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:কোর্টের রায়ে দুই নাবালোক সন্তান বুঝে পেল তার মৃত মায়ের বাড়িসহ সম্পত্তি। বুধবার বিকেলে বসুয়ায় নাবালোক সন্তানদের পক্ষে ঐ বাড়িসহ জমি বুঝে নেন খালা আয়েশা আক্তার চায়না। রাজপাড়া থানার এস আই কাজল কুমার নন্দী ঐ জমিসহ বাড়ি তার নিকট বুঝে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজপাড়া থানার ওসি তদন্ত মাঈদুল ইসলাম, হড়গ্রাম ইউপি ৯নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী, ৮নং সদস্য মুঞ্জুর ও ৭নং ওয়ার্ড সদস্য জাকীর হোসেন এবং এস.আই রাজীবুলসহ অন্যান্য পুলিশ সদস্য।

এ বিষয়ে আয়েশা আক্তার চায়না বলেন, তার বোন উর্মিলাকে স্বামী দেলোয়ার হোসেন মিলন ২০০৭ সালে অত্র জমি ক্রয় করে রেজিষ্ট্রি করে দেন। এরপর সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করা অবস্থায় ২০০৯ সালে স্বামী মিলন তার বোন উর্মিলাকে হত্যা করেন। সে সময়ে তার দুই পুত্র সন্তান রুদ্র মোহাম্মদ রোহানী মিথুন এর ছিলো মাত্র ৩ বছর এবং ছোট সন্তানের বয়স ছিলো মাত্র ৩ মাস। এ অবস্থায় ঐ দুই সন্তানকে লাশের সাথে বাড়ি থেকে বের করে দেন মিলনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সেই থেকে তিনি এই দুই সন্তানকে মাতৃস্নেহে লালন পালন করে বড় করে তুলছেন বলে জানান চায়না।

তিনি বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা চলে। এরপর ২০১৬সালে ডিগ্রী পেয়ে বাড়িতে উঠলেও মিলন গুণ্ডাবাহিনী দিয়ে জোর পূনরায় বাড়ির দখল নেন। আবারও মামলা করলে কোর্ট তাদের পক্ষে রায় দেন এবং বাড়ি বুঝে দেয়ার পুলিশকে নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশ মোতাবেক বুধবার বিকেলে রাজপাড়া থানা পুলিশ বিকেলে বাড়ির অংশ কোর্টের আদেশ মোতাবেক বুঝে দেন। যার মৌজা বসুয়া, জে এল নং- ৭৬, আর.এস খতিয়ান নং- ১১৬, দাগ নং- ৩৩৩, রকম-ভিটা, পরিমান ১৪ শতকের কাত .০২৮৮৭৫।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin