বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে খাদ্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিয়ে জনসচেতনতা সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে “খাদ্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিরসনে খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব: প্রেক্ষিতে বাংলাদেশ” বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় প্রবন্ধ রচনা উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা।

প্রবন্ধে তিনি খাদ্যের নিরাপদতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, খবরের কাগজ, ছাপা কাগজ, লিখা জাতীয় কাগজে ব্যবহৃত কালিতে ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস থাকে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও পুরোনো কাগজে রোগসৃষ্টিকারী অনুজীবও থাকে বলে তিনি নিশ্চিত করেন। কাগজের ঠোঙ্গায় বা উক্ত কাগজে মোড়ানো খাদ্য নিয়মিত খেলে মানবদেহে ক্যানসার, হৃদরোগ ও কিডনীরোগসহ নানাবিধ রোগের সৃষ্টির সম্ভাবনা থাকে।

এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩’র ধারা উপধারা নিয়ে আলোচনা করেন। হোটেল-রেস্তোরাঁ ও পথ খাবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৯ অনুসরণ করে পরিস্কার ও নিরাপদ ফুডগ্রেড পাত্র ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সকলের বক্তব্য ও মন্তব্য শুনে প্রধান অতিথি ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য প্রথম। এই খাদ্যের কারনে মানবদেহের বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য গ্রহন করতে হবে। খাদ্যের নিরাপদতার জন্য সরকার আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছে। সরকারের এই সংস্থাটিকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর বক্তব্যের মাঝে বিভিন্ন গল্প উদাহরণ দিয়ে বিশ্লেষনমুলক বক্তব্য দেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আফিফান নজনু, বিএসটিআই এর উপপরিচালক সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এর সহকারি অধ্যাপক সাজু সরদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী সহকারি পরিচালক ফজলে এলাহী, চেম্বার অব কমার্স রাজশাহী এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতারসহ সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin