রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে খেলোয়ার ও ক্রীড়া সংগঠকবৃন্দের মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা দাবীতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে খেলোয়ার ও ক্রীড়া সংগঠকবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে রাজশাহী ক্রীড়া এসোসিয়েশনের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে যোগ্য ক্রীড়া সংগঠকদের পরিচালনার দায়িত্ব দেয়া, রাজশাহী ক্রীড়া এসোসিয়েশনের সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র জন সমুক্ষে এনে দুর্নীতিবাজ লুটেরাদেও বিচার করার দাবীতে রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় স্বর্নপদকপ্রাপ্ত সাতারু ও ক্রীড়া সংগঠক আবু বকর হায়দার রিপন, ক্রীড়া সংগঠক হাসনাত জন, ক্রীকেটার ও সংগঠক সুজন আলী, ক্রীকেট কোচ ও সংগঠক রবিউল ইসলাম, সংগঠক জুয়েল ইসলাম, আবু সাঈদ, খেলোয়ার আবির ও রংগন।

বক্তব্যে তারা রাজশাহী ক্রীড়া সংস্থার বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করার দাবী জানান। সেইসাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুসহ অন্যান্য কর্মকর্তাদের লুটপাট ও দুর্নীতির বিচার দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin