বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারকে পদত্যাগ করে অর্ন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভয়-ভীতি দেখিয়ে জনগণের কন্ঠ রোধ করা যাবে না। এ সরকার পুলিশকে পেটুয়া বাহিনী হিসাবে পরিচালিত করছে। পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীর মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ বির্নিমানে “গণতন্ত্র মঞ্চ” অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নতুন সংবিধান রচনা করবে বলে হুশিয়ারী দিয়েছেন বক্তারা।
শনিবার সকাল ১১ টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় গনতন্ত্র মঞ্চ, রাজশাহী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কথায় কথায় বলে আমরা স্বাধীনতার পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল, কিন্তু তারা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, তাদের মুখে স্বাধীনতা ও গণতন্ত্রের কথা মানায় না। সরকারকে দেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। জনগণের কাছে জবাবদিহিতা করবে এমন সরকার চান তারা ।
তারা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়েছে। অনির্বাচিত ও অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটের অধিকারসহ গণতন্ত্র হরণকারী লুটেরা ক্ষমতাসীন সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জনগণের একটাই দাবী আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমরা দিনের ভোট রাতে চাইনা, দিনের ভোট দিনেই দিতে চাই।
তারা আরও বলেন, দেশ থেকে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং লুটেরাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। চাল, ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল নির্যাতনমূলক আইন বাতিল করতে হবে বলে দাবী জানান তারা।
সমাবেশ নিয়ে বিক্ষোভ মিছিল সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে মনি চত্বর হয়ে সোনা দিঘির মোড়ে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী মহানগর সভাপতি ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, গণসংগতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী মহানগরের সভাপতি এডভোকেট আবুল হাসনাত বেগ, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শফিকুর রহমান বাবর, ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহামুদ জামাল কাদেরী, ভাসানী আনুসারী পরিষদ রজশাহী মহানগরের সহ-সভাপতি সাবেক কাউন্সিলার নাসিরা বেগম, ভাসানী আনুসারী পরিষদ রজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসানী আনুসারী পরিষদ রজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট রজব আলী ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin