বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জাতীয়বাদী মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার নানা আয়োজন এবং নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এলক্ষে শুক্রবার জাতীয়বাদী মহিলা দল রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে সকালে নেতৃবৃন্দ বিএনপি পার্টি অফিসে আলোচনা সভা করেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী।

জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চলনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, সদস্য গুলশান আরা মমতা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা ইসলাম ও মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নারীরা হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য অংশ। কাউকে বাদ দিয়ে যেমন সংসার হয়না। তেমনি দেশের উন্নয়ন করাও সম্ভব নয়। তিনি আরো বলেন, বিএনপি নারীদের উন্নয়নে চাকরীতে কোটা পদ্ধতি চালু করে। ফলে এখন দেশে নারী জাগরন শুরু হয়েছে। তবে এরমধ্যে নির্যাতনও চলছে। আমাগীতে যেমন নারী নির্যাতন ও বাল্যবিবাহ জিরোতে নেমে আসে সেজন্য জাতীয়বাদী মহিলা দল কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin