নিজস্ব প্রতিবেদক: ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে বুধবার জাতীয় বীমা দিবস পালিত হয়। এ লক্ষে একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন রাজশাহী রিজিওনাল অফিসের আয়োজনে সকালে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রাজশাহী সিএন্ডবি মোড়ে অবস্থিত জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিসের সামনে থেকে কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন অফিসার ও প্রতিনিধিদের সমন্বয়ে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন রাজশাহী রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াফেস আলী, ম্যানেজার উন্নয়ন মোনিমুল ইসলাম, ম্যানেজার পলিসি খালেদুজ্জামান, ম্যানেজার দাবী আনারুল হক, ম্যানেজার হিসাব শহিদুল ইসলাম, ৮৭ সেলস্ অফিসের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ৮১০ শাখার ডিএম ইনচার্জ রেজাউল করিম ও ৮০০ শাখার ডিএম ইনচার্জ এমদাদুল হক।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মীর হোসেন এর তত্বাবধানে র্যালিতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।