রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জেলা যুবদলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর তেরখাদিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সভায় সভাপতিত্ব করেন যুবদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় সভায় জেলা যুবদল ও বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি দেশের বর্তমান অবস্থা ও অবস্থান বুঝে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। সেইসাথে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী ও আগামী সংসদ নির্বাচনে যেন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে যেতে তার জন্য মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin