শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে জোর করে জমি দখল করার ষড়যন্ত্রের অভিযোগ

  • প্রকাশ সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জোর করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে ভূক্তভোগি মনিরুল ইসলাম বলেন, মৌজা বোয়ালিয়া, জে.এল.নং-০৯, আর.এস খতিয়ান নং-২০৮৫, আর.এস দাগ নং- ২২৩৩ এর বাটা ২৫৬৯, ২২৩৫ ও ২২৩৫ এর বাটা ২৫৭৯, রকম-বাড়ি, জমির পরিমান ০.৬১১ শতক। তিনি বলেন, তার দাদীর পনের ছটাক জমি ছিলো। হিসাব অনুযায়ী ঐ জমির অংশিদার হচ্ছেন তার বাবা মরহুম মুনসুর রহমান এবং তিন ফুফু হনুফা বেগম, শাহিরুল নেসা ও খাইরুন নেসা । এই জমির ছয় ছটাক জমি তার বাবা পাবেন। আর বাকী নয় ছটাক পাবেন তিনি ফুফু। কিন্তু তিন ফুফু মিলে ঐ সম্পত্তি দেখিয়ে একুশ ছটাক বিক্রি করে দিয়েছেন। এতে তার বাবার অংশ তারা বিক্রি করে খেয়েছেন বলে অভিযোগ করেন মনিরুল।

বর্তমানের তার এ ফুফু খাইরুল নেসার মেয়ে নাজমুন এর ছেলে রেজাউল করিম এখন জোর করে তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করেছেন বলে জানান মনিরুল। মনিরুল বলেন, তাদের সাথে জমি নিয়ে কোন বিরোধ নাই। তাদের জমির দাগ আলাদা। অথচ তারা জোর করে জমি দখল করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিয়ে আসছে বলে উল্লেখ করেন মনিরুল। এ নিয়ে বিবিধ মিস কেস নং-১৩৬৩/৯-১/৯১-৯২ মূলে তারা সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া রাজশাহী বরাবরে এই জমির নামজারী সংশোধন চেয়ে মিস কেস করেছেন বলে উল্লেখ করেন মনিরুল।

মনিরুল আরো বলেন, শুধু জমি দখলই নয়। রেজাউল হয়রানী করায় লক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে একটা মামলা দায়ের করেছেন। উক্ত জমি নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও রেজাউল করিম আইনশৃংখলা বাহিনীকে ভূল বুঝিয়ে নিয়ে আসেন। তারা এসে কাগজপত্র দেখলেও কোন ব্যবস্থা গ্রহন না করে বাদীর পক্ষে কথা বলে ফিরে গেছেন বলে উল্লেখ করেন তিনি। জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি মনিরুল। এবিষয়ে রেজাউলের সাথে যোগাযোগ করতে না পারায় কোন প্রকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin