শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে টহল পুলিশের গাড়িতে ককটেল হামলা, দুই কনস্টেবল আহত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তারা দুজনই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত।

রাজশাহীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বায়া মাছের আড়তের দক্ষিণে এয়ারপোর্ট থানা পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে ঐ টহল গাড়িতে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর ঐ এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। বর্তমানে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin