বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির নগদ ১১ লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশ যৌথভাবে এই জোড়া অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন. আবুল কালাম আজাদ (৪৪) এবং মানিক ইসলাম (৪৪)। উভয়ের বাড়ি এমাদপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় কৌশলে পালিয়ে যান আরেক মাদক ব্যবসায়ী মানিক ইসলাম।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আজাদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরএমপির পুলিশ কমিশনার ফয়েজুল কবির (পিপিএম)-এর নির্দেশে বুধবার দিবাগত রাত আনুমানিক ১.৩০টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এমাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি করা একটি গোপন গোডাউনের সন্ধান পায় পুলিশ। ওই গোডাউনে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া কাটাখালী ও মতিহার থানায় ৩টি পেনাল কোডের মামলা এবং মতিহার থানায় ১টি অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তারকৃত অপর আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin