শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ছাত্রীসহ নিহত:৫

  • প্রকাশ সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভীন বেগম (৩৫), একই উপজেলার কান্তপুর গ্রামের আবু সাঈদের মেয়ে শারমীন (১৭), ইনসাব আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০)। এ দুর্ঘটনায় রাজশাহীর কাটাখালী এলাকার রিপন আলীর ছেলে হৃদয় (১৮) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা চিকিৎসারত অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে শারমীন রাজশাহীর শাহ মখদুম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইমও) ডা. এমএ জলিল জানান, হাসপাতালে যে চারজনকে আনা হয়েছিল তাদের মধ্যে তিনজন মারা গেছেন। আহত অন্যজনের অবস্থাও সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে। জানতে চাইলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্পটেই একজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় বেপরোয়া মালবাহী একটি ট্রাক অপর দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রামেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলো জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin