বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩১৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম কোনো যুবকের মৃত্যু হলো। রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ রোগীর নাম পাপ্পু (২৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামের সাহেব আলীর ছেলে। দুপুরে তার মরদেহ বাঘার গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবার। বাদ আসর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী ঢাকার মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। ঈদের দুদিন আগে সেখানেই জ্বরে আক্রান্ত হন। তীব্র জ্বর নিয়ে তিনি ঈদের পরের দিন বাড়িতে ফিরে আসেন। তারপর গত ২ জুলাই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ জানান, গত ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে গত ৪ জুলাই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঐ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।

তিনি আরো বলেন, গত জুন মাস থেকে এ হাসপাতালে ডেঙ্গজ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্তু ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর চলতি মৌসুমে চিকিৎসা নিতে রামেক হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin