বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ড্রিম স্মিথ প্রপার্টিজ’র আহম্মেদ ভিলা’র উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৪৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাজিহাটা এলাকার এইচ-২৬০ বাংলাদেশ ব্যাংক রোডের পাশে মনোরম পরিবেশে তৈরী হতে যাচ্ছে আহম্মেদ ভিলা নামে অত্যাধুনিক ছয় তলা ভবন। রাজশাহীর পরিচিতি ও সুনামধন্য ড্রিম স্মিথ প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানী এই ভবন তৈরী করছে। শনিবার বাদ আসর এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ড্রিম স্মিথ প্রপার্টিজ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা অতিথিদের নিয়ে মাটি কেটে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ড্রিম স্মিথ প্রপার্টিজ ডেভেলপার কেম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম দোস্তগীর, পরিচালক নূরদ্দিন আল মাসুদ, পরিচালক ইফফাত আরা ও পরিচালক আতিক শাহরিয়ার। আরো উপস্থিত ছিলেন জমির মালিক, ফ্লাট ক্রেতাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ড্রিম স্মিথ এর চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, তারা সর্বদা ভালমানের কাজ করে থাকেন। যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভবন নির্মাণ কাজ করার কথা বলেন, তা সঠিকভাবে পালন করেন। সেইসাথে তারা ফ্লাট গ্রাহকদের সাথে চুক্তি অনুযায়ী ফ্লাট সরবরাহ করে থাকেন। তিনি আরো বলেন, অতিতে যেসব ভবন তাঁর কোম্পানী তৈরী করেছেন সবগুলোই প্রতিশ্রুতি ও ল্যান্ড ওনারের সাথে চুক্তি অনুযায়ী করেছেন। এটাতেও তার ব্যাতিক্রম ঘটবেনা বলে জানান তিনি।

চেয়ারম্যান আরো বলেন, তারা প্রতিটি ভবন প্রতিশ্রুতির চেয়েও ভালভাবে করার চেষ্টা করেন। কারন এখানে মানুষ বসবাস করবে। ত্রুটির কারনে যদি কোন প্রকার ক্ষতি হয়, তাহলে তার কোম্পানী কোনভাবেই মেনে নিতে পারবেনা। যার প্রমান অন্যান্য ভবন। যারা ঐ সকল ভবনে বসবাস করছেন তারা অদ্যবধি কোন প্রকার অভিযোগ করেন নি। এই ভবনেও তেমনি হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, প্রতিটি ভবন আলাদা আলাদাভাবে তৈরী করা হয়। গতানুগতিক কাজ তাঁর কোম্পানী করেনা বলে উল্লেখ করেন।

তিনি বলেন, মোট ১২.৫৪ কাঠা জমির তৈরী এই ভবন। ভবনে মোট ৩০টি নান্দনিক ফ্ল্যাট ও ২৫ পার্কিং থাকবে। সেইসাথে প্রতিটি ফ্ল্যাট ১৪০০ ও ১৪৫০ স্কয়ারফিট করে তৈরী করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin