শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে তিনদিন ব্যাপি পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: একক, ক্ষুদ্র ও মাঝারী খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের জন পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং ব্যবসা উন্নয়ন শীর্ষক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ শনিবার দুুপর পর্যন্ত সান বিজনেস নেটওয়ার্ক ও নাসিবের আয়োজনে নগরীর সপুরাস্থ্য বিসিক ভবনেরর হলরুমে এ উপলক্ষে সমাপনি অনুষ্ঠান হয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নাসিব এর পরিচালক ও রাজশাহী জেলা নাসিব এর সভাপতি ফৌজদার শফিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নাসিব এর সহ-সভাপতি ও খুলনা মহানগর নাসিব এর সভাপতি ইফতেখার আলী বাবু।

বিশেষ অতিথি ছিলেন বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, সান বিজনেস নেটওয়াকের প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ হেমায়েত হোসেন ও ডাচ্-বাংলা ব্যাংক রাজশাহী শাখার এফ. এ.ভি.পি এন্ড ম্যানেজার ফজুলল কবীর। রাজশাহী জেলা নাসিব এর সহ-সভাপতি এ. বি. এম মনোয়ার সুলতানের সভাপতিত্বে সমাপনিতে আরো উপস্থিত ছিলেন সান বিজনেস নেটওয়ার্ক এর প্রোগ্রাম এসোসিয়েট এস .এম. মাহমুদুল হাসান।

অতিথিরা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে কোন কাজ হবেনা। আর সবাই একই ধরনের বিজনেজ শুরু বা পন্য উৎপাদন করলে তা ঠিক হবেনা। বাজারের চাহিদা মোতাবেক গুণগতমান ঠিক রেখে পন্য উৎপাদের পরামর্শ দেন তারা। সেইসাথে সহজ শর্তে ঋন প্রদান করার জন্য ব্যাংক প্রতিনিধিকে অনুরোধ করেন। বক্তব্য শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৩০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin