রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর উশহরের ২নং সেক্টরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন ও শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ইসলাম ধর্মের বিকাশ ও আলেম উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছেন। ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে বর্তমান সরকার। ইতোমধ্যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমি আমার জায়গা থেকে আলেম উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছি। আমি আশা করছি, দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা থেকে শিক্ষার্থী প্রকৃত ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করবে।

বায়তুস সালাম উপশহর বড় মসজিদের পেশ ইমাম ও দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহ্জা¦ মোঃ আমিনুল ইসলাম, হাউজিং এস্টেট মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ¦ হাফেজ মাওঃ ইউনুস আলী, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আমান মসজিদ কমপ্লেক্স, সুজানগর, রাজশাহীর ইমাম হাফেজ আব্দুর রহমান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin