বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে দিনব্যাপি যুব মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিজ নিজ স্থানে প্রস্ফুটিত হও’ এই মূলসুরকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যপি যুব মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী ওমরপুরের পালকীয় সেবাকেন্দ্র হলরুমে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজানে এই কর্মসূচী অনুষ্ঠিত। সকাল সাড়ে ১০টার জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিনের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর হলরুমে শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান হতে ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে-মেয়েরা অংশগ্রহন করেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্নোলিউস টুডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, রাজশাহী কলেজের অধ্যাপক সামশন হাঁসদা, ফাদার বাবলু কোরাইয়া, প্রজেক্ট লিডার মার্কাস সরেন ও শান্তা মারিয়া ডি কস্তা। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবক-যুবতী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, একটি জাতীর পরিচয় বহন করে তার সংস্কৃতি। এজন্য সংস্কৃতি লালন ও পালন করতে হবে। এ ধরনের আয়োজনের জন্য আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin