রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সার্বিক অবস্থা বিবেচনা করে একশত জন প্রতিবন্ধির মধ্যে এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহী জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।
এসময়ে তিনি বলেন, এই সরকার মানবিক সরকার। এই সরকারে আমলে কোন ব্যক্তি না খেয়ে থাকবে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত দরিদ্র অসহায় ও বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে এক কোটি দুই লক্ষ টাকা বিতরণ করেছেন। আগামীতেও আরো সহায়তা প্রদান করবেন বলে জানান তিনি। এছাড়াও কেউ খুব বিপদে পড়লে তাঁর সাথে যোগাযোগ করার আহবান জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশব্যাপি লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউনে জরুরী সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে আসলে আইনশৃংখলা বাহিনীর জেরার কবলে পড়তে হবে। জরিমানাও গুনতে হতে পারে। এ জন্য লকডাউন চলাকালীন কাউকে বাড়ির বাহিরে না আসার পরামর্শ দেন তিনি। খুব প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পরার তাগিদ দেন প্রধান অতিথি।
বক্তব্য শেষে উপস্থিত একশজন প্রতিবন্ধির মধ্যে এই অর্থ প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, ডিডিএলজি আকতার জাহান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin