বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘মানুষই মুখ্য মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। আসক্ত পুনর্বাসন কেন্দ্র (আপস) কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম এর আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নগরীর পাঠানপাড়াস্থ পদ্মানদীর ধার লালন শাহ্ মুক্ত মঞ্চে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার বায়েজিদ-উল-ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন অফিসের এমওসিএস আব্দুর রউফ সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আপস এর প্রজেক্ট ম্যানেজার এস.এম আব্দুল্লাহ আল রেজা।

প্রধনা অতিথি বলেন,মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে সবাইকে জানতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং প্রজন্মকে বাঁচাতে এবং জীবন বাঁচাতে হলে মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। দেশ ও সমাজ গড়তে মাদককে না বলে সামনের দিকে এগিয় যাওয়ার জন্য যুবসমাজকে আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিভিন্ন শিল্পিরা সংগীত পরিবেশন। সবশেষে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের গম্ভীরা দল গামছা, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশ করেন। গম্ভীরা পরিবেশণ করেন মোস্তফা সরকার ও তার দল।

উল্লেখ্য আপস মাদক সেবীদের আন্তরিকতার সহিত সেবা করায় এবং মাদক বিরোধী বিভিন্ন সভা-সমাবেশ এবং সচেতনতামূলক সভা করে যুব সমাজকে সচেতন করে সমাজ ও রাষ্ট্রকে সহযোগিতা করায় মাদকদ্রব্যের অপব্যভহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানের তালিকায় ‘মাদক বিরোধী প্রচারণা ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম ক্যাটাগরিতে’ সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু রোববার ঢাকা যেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুরস্কার গ্রহন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin