রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে নানা আয়োজনে আদিবাসী নেতা সাগরাম মাঝির ১২১তম জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক ও আদিবাসীদের অন্যতম নেতা সাগরাম মাঝির ১২১তম জন্মবার্ষিকী মঙ্গলবার পালন করা হয়। তিনি ১৯০১ সালের ১৭মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মালকামলা মহাদেবপুর কেন্দুবালা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি মাদ্রাসা থেকে অস্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন এবং মাদ্রাসাতে প্রথমে শিক্ষাকতার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি আদিবাসী সন্তানদের লেখাপড়া শেখার জন্য নানা পদক্ষেপ গ্রহন করেন।

আদিবাসীদের স্বার্থরক্ষা এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে তিনি রাজনীতি শুরু করেন। এরই ধারাবাহিকতায় তৎকালীন পাকিস্তান আমলে ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের সাধারণ নির্বাচনে অংশ করে এম.এল.এ নির্বাচিত হন। এরপর ১৯৭০ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ গ্রহন করলেও তিনি সে সময়ে পরাজিত হন। তিনি রাজনৈতিক জীবনে ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।

এরপর দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৪ সালে গোগ্রাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেও যক্ষা রোগের কারনে বেশীদিন তিনি দায়িত্ব পালন করতে পারেন নি। অবশেষে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে তিনি ১৯৭৮ সালের ৭ সেপ্টেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর এই জীবনী নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনাকালে এসব তথ্য তুলে ধরেন। তারা আরো বলেন, তিনি জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গোগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষার প্রসারে আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও লাইব্রেরীস্থাপন করেন। সেইসাথে রাজশাহী শহরে থেকে আদিবাসী ও অন্যান্য জাতীগোষ্ঠির দরিদ্র ও মেধাবী ছাত্ররা বিনা খরচে থেকে পড়া লেখা করতে পারেন তারজন্য একটি ছাত্রাবাস গড়ে তোলেন বলে জানান তারা।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে গোদাগাড়ীর সাগরাম পাড়ার সাগরাম মাঝির নিজ বাসভবন প্রাঙ্গনে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সাগরাম মাঝির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং মোমবাতি প্রজ্জলন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মসিদুল গণি মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার, মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুনীল কুমার মাঝি, মুন্ডুমালা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মারান্ডি, পাকড়ী ইউনিয়র মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, গোগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র মুরারী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ঠাকুর মার্ডি, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী অনন্ত মুর্মু ও প্রোগ্রাম অফিসার প্রদীপ হেম্ব্রমসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও জনগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin