বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে নাশকতা মামলার আসামী, শিবির কর্মী গ্রেফতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ একটি দল বুধবার রাতে নগরীর আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত শিবির কর্মীর এমদাদুল হকের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রহমান (২৫)। এমদাদুল হকের মহানগর জামায়াতের রোকন। আর তার ছেলে ইব্রাহিম খলিল শিবিরের কর্মী বলে জানিয়েছেন নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল।

তিনি জানান, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ইব্রাহিমের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইব্রাহিমকে আটক করা যায়। তার বাড়ি থেকে বেশকিছু বইও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ইব্রাহিমের বিরুদ্ধে আগে থেকেই নগরীর রাজপাড়া থানায় নাশকতার মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে আরেকটি নাশকতার পরিকল্পনার মামলা করা হয়েছে। আসামিকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin