বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালু করা হয়েছে। ‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণহাণি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে বিশেষ এ কর্মসূচি চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ কর্মসূচির অংশ হিসেবে ৯ আগস্ট বুধবার থেকেই রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মহানগরীর বিভিন্ন স্থানে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বেড়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এজন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহী শহরে বিশেষ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এদিকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সব থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী তোলা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে জোড়ালো অভিযান শুরু করেছে।

সকাল থেকে শহর জুড়ে অভিযানের আওতায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin