রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণ’র উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারীদের কর্মক্ষম করে গড়ে তুলে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করতে আজ রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রাজাশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধন প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার পর থেকে নারীদের ব্যাপক উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে কন্যা শিশুদের লেখাপড়া অবৈতনিক করণ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন।

তিনি আরো বলেন, শুধু ভাতা সুবিধা নয়, ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের বিনা জামাতে ব্যাংক ঋণের ব্যবস্থাসহ নারীবান্ধব সমাজ ও দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। এই সরকারের আমলে নারীরা প্রচুর পরিমানে কর্মক্ষেত্রে প্রবেশ করেছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। নারীদের বাদ দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। সে লক্ষে সরকার কাজ করছেন। এছাড়াও সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোও কাজ করছেন। ফাশন ডিজাইনিং প্রশিক্ষণ আয়োজন করায় আয়োজক সংস্থা ওয়েব রাজশাহীতে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে তিনি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উইমেন এন্টারপ্রিনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর আয়োজনে নগরীর আসাম কলোনী পার হাউজ মোড়ে নারী হস্ত শিল্প উন্নয়ন প্রতিষ্ঠানে এস.এম.ই ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়েব এর সমন্বয়কারী রিনা রানী পাল ও প্রশিক্ষক মিজানুর রহমান মিনু। প্রশিক্ষণে মহানগরীর বিভিন্ন ওয়র্ডের মোট ৩০জন নারী অংশগ্রহন করেছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin