বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের বোজে উৎসব উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৬৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠি পাহাড়িয়া সম্প্রদায়ের “বোজে” উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ রোববার পবার মুশরইল সেন্ট ফ্রান্সিস প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী গবেষক ও লেখক অভিলাস বিশ্বাস, পারিলা ইউপি ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম এবং পাহাড়িয়া গ্রামের গ্রাম প্রধান শংকর বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান উপস্থিত ছিলেন। সভায় পাহাড়িয়া সম্প্রদায়ের “বোজে” বিষয়ে অতিথিরা আলোকপাত করেন। সেইসাথে তাদের ভাষা ও সংস্কৃতি পুনরুদ্ধার এবং যে গুলো এখনো চলমান আছে, সেগুলো লালন করার পরামর্শ দেন তারা। সেইসাথে আলোচনার মধ্যে মধ্যে পাহাড়িয়া সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin