বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে ফাঁকা সড়কে ককটেল বিস্ফোরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জনমনে আতঙ্ক ছড়াতে রাজশাহীতে ফাঁকা সড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে মহানগরীর বিনোদপুরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে অবরোধ কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোথাও বিএনপির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি।
সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সেই মিছিলে ককটেল বিস্ফারণ ঘটায় দুস্কৃতিকারীরা। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধ সমর্থনকারীরা সড়ক থেকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
অবরোধের কারণে রাজশাহী মহানগরীর বিনোদপুর, তালাইমারী, ভদ্রা স্মৃতি অম্লান মোড়, শিরোইল বাস টার্মিনাল, সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকায়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে অবরোধকে কেন্দ্র করে আজও কোনো সহিংসতা বা নাশতার খবর পাওয়া যায়নি। সকালে মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় ছাত্রদুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটালেও পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়েছে।
তিনি বলেন, রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচি ঘিরে তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে- বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গত দুদিনের মতো বৃহস্পতিবারও রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সান্য পরিমানে আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ সকল রুটে আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin