বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচী পালন ও খাবার বিতরণ করা হয়। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মোহনপুর উপজেলার কেশরহাটে অবস্থিত সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর উপর প্রামান্য চিত্র প্রদর্শন, শিশু ও কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান এবং শেষে ১৫০ জন দুস্থ, দরিদ্র ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব শাপলার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাপলা কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ আলী নেওয়াজ। এছাড়াও অত্র সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং দুস্থ, দরিদ্র ও এতিম ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin