রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাব এর আত্মপ্রকাশ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র অঞ্চলের তরুণ ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। ১২ জনের আহ্বায়ক কমিটি নিয়ে এই প্রেসক্লাবের পদচারনা শুরু হলো। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর শিরোইল বাসটার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেটের ২য় তলায় ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এশিয়া টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখনকে আহ্বায়ক ও আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক (১), জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ফারুক আহম্মেদকে যুগ্ম আহ্বায়ক (২) এবং জাতীয় দৈনিক রূপালী দেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি রেজাউল করিমকে সদস্য সচিব করে ১২ জনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক আমার সময় পত্রিকার ব্যুরো প্রধান আল-আমিন হোসেন, দৈনিক গণকন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি সাগর নোমানী, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার ব্যুরো প্রধান ওদুদজ্জামান সুবাস, দৈনিক এই বাংলা পত্রিকার ব্যুরো প্রধান সানোয়ার আরিফ, মুভি বাংলার রাজশাহী প্রতিনিধি রায়হান ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান অজয় ঘোষ।

এছাড়াও দি ডেইলি সিটিজেন টাইমস, দি ডেইলি মুসলিম টাইমস, দি ডেইলি পিপুলস টাইমস, দৈনিক জবাবদিহি, দৈনিক জনবানী, দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক রাজশাহীর আলো, স্বদেশ প্রতিদিন, দৈনিক আমাদের কণ্ঠ, দৈনিক মাতৃভুমির খবর পত্রিকার প্রতিনিধিগণ এই ক্লাবের সঙ্গে সংযক্ত রয়েছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin