বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে বিআইএ-এর মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট-এর সহযোগিতায় বুধবার নগরীর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত ‘দৈত উন্নয়ন’ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে বলে মত দেন তারা। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্ততারা।

বিইআই-এর রাজশাহীর প্রতিনিধি আজিজুর রহমান আজিজের সার্বিক ব্যবস্থাপনায় ও বিইআই-এর প্রেসিডেন্ট- রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবির-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুক হল পিন্টু, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি সহিদুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শীবলী, রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু ও রাজশাহী ইউনিটের মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নান। এছাড়াও নাগরিক সমাজের আরও গণ্যমান্য প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin