শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা শুরু করেন। সেখান থেকে মালোপাড়া ও সোনাদীঘি হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট সহ নগরীরর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, মোহনপুর থানা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, পবা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসরাম নজু, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলা উদ্দিন আলো।

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও পবা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসএম আলমগীর হোসেন এর সঞ্চালনায় ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, বিএনপি নেতা খুশবুর রহমান, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ ও রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাল রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব উল হাসান ডিনপল।

এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, রাজশাহী জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পবা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহ্ মখ্দুম থানা যুবদলেল যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম পরাগ, সিটি কলেজর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক ডলার, সদস্য সচিব মৃদুল, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব সজল এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ মহানগর ও জেলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এক দফা দাবি আদায়ের আন্দোলনের বলিষ্ট নেতৃত্ব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের জনসাধারনের প্রিয় নেতা এডভোকেট শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, এই সরকারের দিন শেষ। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিনা কারনে মামলা দিচ্ছে এবং আটক করছে। শুক্রবার বিএনপি’র শান্তপূর্ণ শোভাযাত্রায় বহিরাগতরা সামান্য হট্রগোল সৃষ্টি করায় পুলিশ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। তাদেওরনামে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ছেড়ার অভিযোগ আনা হয়েছে। অথচ এগুলো স্ব স্ব স্থানে সম্পূর্ন অক্ষত অবস্থায় আছে বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, এসব করে কোন লাভ হবেনা। বিএনপি’র এক দফা আন্দোলন কোনভাবেই রোধ করা যাবেনা। যতই বাধা আসুক এই ফ্যাসিস্ট সরকারের পতন করেই ঘরে ফিরবে বিএনপি বলে হুঁশিয়ারী দেন।

তারা আরো বলেন, বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন একজন জনপ্রিয় ও স্বচ্ছ নেতা। তাঁকে এই জুলুমবাজ সরকারের কারাগার কোনভাবেই আটকে রাখতে পারবেনা। প্রয়োজনে কঠোর কর্মসূচীর মাধ্যমে মিলনকে মুক্ত করার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। সেইসাথে বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর দ্রুত মুক্তি দাবী করেন উপস্থিত বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin