নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক কার্যালয়ের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আই ই এম ইউনিট এর আয়োজনে এই এ্যাডভোকেসী সভা ও পুরস্কার বিতরণ করা হয়। পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, পরিবার পরিকল্পনা (সিসি)সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান ও ডাক্তার মাহবুবুল আলম। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।