শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলেুন ও ফেস্টুনন উড়িয়ে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহাফুজুল আলম লোটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক  ওয়াহেদুন নবী।


খেলায় শেখ জামাল ক্রীড়া চক্র ১-০গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জেলা প্রশাসক আব্দুল জলিল ও উপস্থিত অতিথি মিলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বিজয়ী দলের আরিফ জয়সুচক গোলটি করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin