রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে সোচ্ছার নারী নেত্রী টুকটুকি

  • প্রকাশ সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি অন্যান্য নারী নেত্রীদের নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, সাহেব বাজার কাপড়পট্টি ও সাহেব বাজার কাঁচাপট্টি এলাকাসহ অন্যান্য স্থানে এই লিফলেট বিতরণ করেন।

এসময়ে টুকটুকি বলেন, বেগম খালেদা জিয়া হার্ট, লিভার ও কিডনি রোগে আক্রান্ত। কিন্তু তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। যার ফলে তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তিনি বর্তমানের ঢাকার একটি হাসপাতালে আবারও চিকিৎসা নিচ্ছেন। বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করনোর জন্য বার বার তাঁর ভাই সরকারের নিকট আবেদন করলে, সরকার তা প্রত্যাক্ষান করছেন। এভাবে তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। বেগম জিয়ার এই অবস্থা জাতীয়তাবাদী মহিলাদল কখনো মেনে নেবেনা। এই সরকারের পতনের আন্দোলনের তিনি সবার সামনে থেকে আন্দোলন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

টুকটুকি আরো বলেন, এই সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাঁকে কারাগারে প্রেরণ করেছিলো। বর্তমানে অসুস্থ্যতার জন্য কারাগার থেকে তাঁকে মুক্তি দিলেও মুলত তাঁকে কারাগারেই রেখেছেন এই সরকার। বিদেশে চিকিৎসা না করাতে পেরে তাঁর অবস্থা ক্রমন্বয়ে আসংখ্যাজনক হয়ে পড়ছে। এ অবস্থায় বেগম জিয়ার কিছু হলে এ দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এখন কারাগারে বসবাস করছেন। কেউ প্রাণ খুলে কথা বলতে পারেন না। কুমিল্লার ঘটনা ধামাচাপা দিতে বিএনপিকে দোষারোপ করছে। এই সরকারের অত্যাচারে জনগণ হাসতে ভূলে গেছে। নিত্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে হাঁপিয়ে উঠেছে জনগণ। প্রতিবাদ করতে গেলে হয় খুন, খুম কিংবা মামলায় জর্জড়িত হতে হচ্ছে। সেইসাথে পার্শবর্তী দেশের দাদাদের খুশি করতে ধর্ম নিয়েও খেলা শুরু করেছে বলে জানান তিনি।
জণগণ এই সরকারের কবল থেকে মুক্তি চায়। আর এই মুক্তির আন্দোলনে জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহবান জানান তিনি। সেইসাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানান এই নেত্রী। এসময়ে তার সঙ্গে ছিলেন জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেদানা, মহিলা দলের নেত্রী শিল্পি, শাহনাজ বেগম, আফি, মোমেনা, আখি, জেসমিন, আনোয়ারা, লিপি ও শিল্পিসহহ আরো অনেকে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin