রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) কম্বল বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাঘে শীত জেঁকে বসেছে। এই শীতে দরিদ্র ও অসহায় মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। দরিদ্র ও অসহায় মানুষের কিছুটা শীত নিবারনের জন্য পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানা বিএনপি’র (পূর্ব) আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

রাজশাহী মহানগরীর সাধুর মোড় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দীন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম রিংকু, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক হারুন এবং ২১নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল আহম্মেদ বারীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল বলেই সর্বদা পাশে থাকে। দেশের জনগণের যে কোন সমস্যা সমাধানে বিএনপি মাঠে নামে। এই শীতেও এর ব্যাতিক্রম ঘটেনি। বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা অব্যাহত রয়েছে। আগামীতে চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin