বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকার বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, রাস্তাঘাট, চারণভূমি, খেলার মাঠ ও জলাশয়সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করার জন্য জনগণের নিকট হতে ভূমি অধিগ্রহন করে থাকে। তেমনি রাজশাহীতে চলছে নানা ধরনের সরকারের উন্নয়নমূলক কাজ। এই সকল উন্নয়নমূলক কাজ করার জন্য বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ সেই সকল ভূমি মালিকদের হাতে বৃহস্পতিবার চেক হস্তান্তর করা হয়।

রাজশাহী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং চেক প্রাপ্তরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পূর্বে ভূমি অধিগ্রহনের চেক পেতে পায়ের জুতা ক্ষয় হয়ে যেত। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার আমুল পরিবর্তন হয়েছে। এখন আর দালাল ধরতে হয়না। দিতে হয়না ঘুষ। সময়মত জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের হাতে কেচ তুলে দিচ্ছে। এতে করে চেক প্রাপ্তরা প্রাপ্ত অর্থ কাজে লাগাতে পারছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, প্রাপ্ত অর্থ অযথা ব্যায় না করে নিজেদের উন্নয়নে কাজে লাগাতে হবে। যাতে করে তারা পরিবার-পরিজন নিয়ে আগামীদনগুলো সুখে থাকতে পারে। বক্তব্য শেষ তিনি মোট একত্রিশ জনের হাতে বিভিন্ন অংকের মোট আঠারো কোটি চব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটানব্বই টাকার চেক তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin