বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে মসজিদের ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পাঠানপাড়া জামে মসজিদে বর্তমান ইমামকে রাখা এবং না রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে ডলার নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ডলারের অবস্থা খারাপ বলে তার স্বজনরা জানান। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেনসহ বেশীর ভাগ মুসল্লিরা বর্তমান ইমামকে মসজিদে রাখতে চান। কিন্তু অত্র মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীর ও তার নামধারী কিছু তাবলিগের লোক মিলে ইমামকে রাখতে চান না। এ নিয়ে জুমার নামাজের পর মসজিদের ভেতরেই প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।
এর এক পর্যায়ে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মসজিদের সামনের রাস্তায় চলা এ সংঘর্ষে কয়েকজন আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও টহলে থাকা সেনা সদস্যরা ঘটনাস্থলে যান।


এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবীরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে এলাকার একাধিক মুসল্লির সাথে কথা বললে তারা বলেন, এই ইমাম ভাল ও ইসলাম সম্পর্কে অত্যন্ত জানলে ওয়ালা ব্যক্তি। কিন্তু সেক্রেটারী কেন তাঁকে বাদ দিতে চান এটা কেউ জানেন না। তবে ঘটনা শুরুর পূর্বেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন বলে জানান তারা।
এবিষয়ে আরএমপি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, ইমামকে দায়িত্বে রাখা কিংবা না রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে পুলিশ ও নগরীতে টহলরত সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin