বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর চৌরঙ্গী জামে মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম, মসজিদের প্রথম তলায় যেখানে প্রতিষ্ঠার পর থেকে নামাজ আদায় করা হতো, সেখানে ২৬টি দোকান ঘর নির্মাণ করে পজিশন বিক্রি এবং আয়-ব্যয়ের হিসাব না দেয়াসহ নানা অভিযোগ উঠেছে মসজিদ কমিটির কিছু নেতার বিরুদ্ধে। মসজিদের সাধারণ মুসল্লিদের সাথে কোনো ধরনের আলোচনা-পরামর্শ ছাড়াই এবং বিশিষ্ট আলেম-ওলামাদের মতামতের কোনো তোয়াক্কা না করেই মসজিদের জায়গায় দোকান ঘর নির্মাণ করে পজিশন বিক্রি করা হয়েছে। এসকল অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজশাহী মহানগর প্রেসক্লাবে সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চৌরঙ্গী জামে মসজিদের মুসল্লি আমিনুর রহমান বাচ্চু। তিনি উল্লেখ করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হতে নকশা অনুমোদন না নিয়েই এরই মধ্যে মসজিদটির ছয় তলা পর্যন্ত ছাদ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে এবং মসজিদটি ১০ তলা পর্যন্ত বর্ধিত করা হবে। এ নিয়ে প্রতিবাদ করায় ইতোপূর্বে একজন মুসল্লিকে শারীরিকভাবে মারধর করাসহ অন্য মুসল্লিদের অব্যাহতভাবে হুমকি-ধামকি দিচ্ছেন কমিটির সভাপতিসহ তাঁর অনুসারীরা। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মসজিদ কমিটির বিরুদ্ধে আদালতে দু’টি মামলাও করেছেন কয়েকজন মুসল্লি। মসজিদের জায়গায় অননুমোদিতভাবে মার্কেট নির্মাণ কাজ ও পজিশন বিক্রি বন্ধ না করা পর্যন্ত মুসল্লিরা পিছু হটবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ আরো উল্লেখ করা হয়, মসজিদ কমিটির নেতৃবৃন্দ নকশা অনুমোদন ছাড়াই ১০তলা বিশিষ্ট মসজিদ ভবন নির্মাণের কাজ শুরু এবং নকশা অনুমোদন না করেই মসজিদের নিচতলায় অবৈধভাবে ২৬টি দোকান নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, কমিটির কিছু নেতা মসজিদের জায়গায় দোকান নির্মাণ করে এর পজিশন বিক্রি করে কোটি কোটি টাকা পকেটে ভরেছেন। সম্প্রতি কয়েকজন মুসল্লি মসজিদ কমিটির এসব বেআইনি কাজের প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে মুসল্লিদের পক্ষ থেকে থানায় অভিযোগর করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরো, মসজিদের নিয়মিত মুসল্লি আমিনুর রহমান বাচ্চু গত ২০ জুলাই মসজিদ কমিটির সভাপতি ডা: ইকবাল বারীসহ আটজনের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এ ছাড়া মসজিদের নির্মাণকাজ যাতে আইনসম্মতভাবে করা হয়, তার জন্য রাজশাহীর সিভিল আদালতে আরেকটি মামলা করা হয়েছে। মসজিদ কমিটির এক নেতার অনৈতিক কার্যকলাপের একটি ভিডিও ফাঁস হলেও এ ব্যাপারে কমিটির পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে মামলা দাখিলকারী আইনজীবী এডভোকেট মজিজুল হক এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, আদালত মসজিদ কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই সাথে মসজিদ স্থাপনার নকশাও পেশ করতে আদেশ দিয়েছেন আদালত।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়েছেন মসজিদের যে স্থানে একবার সালাত আদায় ও সিজদা করা হলে সেই স্থানে উপরে বা নিচে কিয়ামত পর্যন্ত কোনো ব্যবসাপ্রতিষ্ঠান তথা দোকান ঘর নির্মাণের কোনো সুযোগ নেই। যারা এই বিধান অমান্য করবে তারা সরাসরি জাহান্নামে নিপতিত হবে এবং দুনিয়াতেও জিল্লতির জীবন পার করবে। তাই আমরা মুসলমান হিসেবে কোনোক্রমেই তাদের অবৈধ কার্যকলাপ মেনে নিতে পারি না। ঈমান বাঁচানোর তাগিদে ও মসজিদের পবিত্রতা রক্ষায় আমরা সাধারণ মুসল্লিরা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে মসজিদের এই অবৈধ কমিটির অপসারণ দাবি করছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরীর সাহেববাজার বড় মসজিদের সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন, চৌরঙ্গী জামে মসজিদের মুসল্লি জামাল উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ ও শাহীন।

বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে চৌরঙ্গী জামে মসজিদ কমিটির সভাপতি ডা. ইকবাল বারী এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, নকশা অনুমোদন নিয়ে মসজিদের কাজ হচ্ছে এবং অর্থ আত্মস্বাতের কোন প্রশ্নই ওঠেনা। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগসমুহের কোন ভিত্তি নাই বলে জানান তিনি।

এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ জানান, চৌরঙ্গী মসজিদ প্ল্যানের জন্য একটি আবেদন এসেছে। কিন্তু এখনো তা অনুমোদন হয়নি। মসজিদ কমিটি যে নির্মাণকাজ করছেন, তা সংশোধন করতে চিঠি দেয়া হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin