রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ শুক্রবার (২০ আগস্ট) রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের নেতৃত্বে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টের দিকে রওনা দেন এবং ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

মিছিলটি সামনের দিকে এগুতে থাকলে পুলিশ পতিমধ্যে ব্যারিকেট দিয়ে বাধার সৃষ্টি করে। তারা পুলিশি ব্যারিকেট ভেঙ্গে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সেখানেও তারা এই সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। সেইসাথে মিছিল থেকে এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষি ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এসময়ে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর রহমান ও আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনি।

এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ শিমুল, রুহুল আমিন ও আনোয়ার হোসেন, সহ- প্রচার সম্পাদক রায়হান কায়সার, বন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, বোয়ারিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দল নেতা মিনু, সম্রাট ও শরিফ, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি, পরাগ, রাসেল ও লালন, কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মন্টু ও মতিহার থানা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলে নেতা সোহান, বাবু এবং রাজুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin