নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মহিবাথান উত্তরপাড়ায় গতকাল মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিকেল সাড়ে ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী উপ-পরিচালক সাকিল আহাম্মেদ।
আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা কমিটির সভাপতি তানজির হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস এর প্রকল্প ব্যবস্থাপক এস.এম আব্দুল্লাহ আল রেজা। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম ।
প্রধান অতিথি বলেন, মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানেরা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে তা দেখতে হবে। তিনি বলেন, মাদক সেবন, বিক্রি ও মজুদ সম্পুর্নভাবে বে-আইনী। কেউ ব্যবসা বা সেবন করলে তাদের খবর দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।