নিজস্ব প্রতিবেদক: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্ম দিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলেক্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধিদের মধ্যে সহায়তা প্রদান করে। গতকাল রোববার মহিষবাথানস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে রাসেল স্মরণে অস্বচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৪টি হুইল চেয়ার, জীবন সংগ্রামে জয়ী দরিদ্র পরিবারের ৫ জন মেধাবী মেডিকেল ছাত্রকে প্রতিমাসে ৩০০০হাজার টাকা করে মোট ১৫,০০০ হাজার টাকা, ৮ জন ক্ষুদ্র মহিলা সবজি ব্যবসায়ীদের পুঁজি বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতি ২০০০হাজার টাকা করে মোট ১৬,০০০ হাজার টাকা, ৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৯০০০ হাজার টাকা এবং ১ জন অসহায় বাবার মেয়ের বিয়ের জন্য ৪০০০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু প্রধান অতিথি হিসেবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, মানব সেবা অভিযান প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং তাদের জীবন যাপন আরো সহজ ও সুন্দর হবে।
এ সময় সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম, পরিচালক আসাদুজ্জামান ও পরিচালক মেহনাজ মুস্তারিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে শেখ রাসেল এর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।