বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মানব সেবা অভিযান’র অসহায়দের সহায়তা প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা ও গাছের চারা বিতরণ করেন। মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী স্মরনে এই ধনের সহায়তা প্রদান করা হয়। প্রতিবছর এই সংস্থা নিজস্ব ও কিছু ব্যক্তি ডোনারের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করেন আসছে ।

বুধবার নগরীর মোল্লাপাড়াস্থ বালাজান নেসা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুক্তি, বালাজান নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম, সমাজসেবিকা শামীমা আফরোজ, সংস্থার অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আসাদুজ্জামান, অভ্যন্তরীন নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের পরিচালক মেহনাজ মুস্তারিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ ও উপকারভোগিগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে মুকুল বলেন, ঋণ কার্যক্রমের পাশাপাশি মানব সেবা অভিযান অন্যান্য সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেমন সুদমুক্ত শিক্ষা ও প্রতিবন্ধী ঋণ, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, মাসিক ও এককালীন মেমোরিয়াল শিক্ষা বৃত্তি, শিক্ষা সহায়তা কর্মসূচি, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা, দুস্থ্য ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন প্রদান, প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান, যাকাত তহবিল, এতিম ও দুস্থ মেয়েদের বিবাহ অনুদান, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা সহ অন্যান্য কার্যক্রম করা হয়। সেইসাথে সদস্যদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু বলেন, সংস্থা কর্তৃক এই ধরনের কার্যক্রম অনেকদিন যাবৎ চলমান রয়েছে। প্রাপ্ত সেলাই মেশিন, হুইল চেয়ার যথাযথভাবে কাজে লাগানো এবং গাছের চারাগুলো রোপন করার আহ্বান জানান তিনি। সেইসাথে এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে উপস্থিত ৪টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২ জনকে চিকিৎসা ভাতা ও আম ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin