বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মাসাউস’র কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে কালচারাল ইভেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৮টায় রাজশাহী মহানগরীর লালন শাহ্ মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা, ফিল্ড সুপারভাইজার তারিকুল ইসলাম, এম.এল.ই সুপারভাইজার মাইকেল মারান্ডি, ইয়ুথ ফ্যাসিলিটেটর ইসমত আরা ও ফিল্ড অর্গানাইজার মারেশটিল্লা মার্ডী। এছাড়াও আদিবাসীসহ বিভিন্ন ধর্মের সাধারণ জনগণ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে সুন্দর সমঝোতা ও স্ব-অবস্থান তাদের প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পৃথিবী যত উন্নত হচ্ছে, ততই একান্নবর্তী পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। সেইসাথে আত্মীয়তার বন্ধন কমে আসছে। এ অবস্থা থেকে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনতে তাঁরা কাজ করছেন। আর এই কাজে সকলের সহযোগিতা কামানা করেন তিনি।

সভাপতির বক্তব্যে মেরিনা হাঁসদা বলেন, বাংলাদশে কোন সাম্প্রদায়িকতা নাই। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করেন। সবাই একে অপরের বিপদে এগিয়ে আসে। এছাড়াও বেশ কিছু সংস্কৃতি আছে যা সবাই একসাথে উদযাপন করে। ধর্মপালনে ও সংস্কৃতি উদযাপনে একে অপরকে সহযোগিতা করে। এই ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। বক্তব্য শেষে সকল ধর্মের শিল্পিদের সমন্বয়ে নাচ ও গান পরিবেশন করা হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin