বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ দিন মজুরের বিরুদ্ধে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের দিন মুজুর আনছার আলী। মঙ্গলবার বেলা ১২ সময় রাজশাহী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনছার আলী বলেন, গত ৮ দিন আগে তার পকেট থেকে ৫শ টাকা নেয় তাদের গ্রামের ৯ বছর বয়সি একটি মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরে ঐ মেয়েকে বললে সেখান থেকে ১৫০ টাকা খরচ করে বাঁকি টাকা ফেরত দেয় মেয়েটি। কারন এ সময়ে ঐ মেয়েটি তাদের ওখানেই ছিলো। তবে সেই সত্য ঘটনা অন্যদিকে নিয়ে যায় গ্রামের প্রভাবশালী বাবর, শরিফুল সহ এলাকার আরো কয়েকজন। তাদের সহোযোগিতায় মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

মামলা থেকে বাঁচতে বাবর গংরা তার নিকট থেকে ২ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে বাঁচতে পারবো না বলে আমাকে হুমকি দেয় তারা। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি মিথ্যা ও সাঁজানো। মূলত তাকেসহ তার পরিবারকে উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে বাবর চায়নাকে দিয়ে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেন।
ঘটনা সঠিক তদন্ত করে ন্যায় বিচার পেতে তিনি প্রশাসনের কাছে সহোযোগিতা চান তিনি।

এ বিষয়ে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, গুরুত্ব সহকারে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin