বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মির্জা নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তেরখাদিয়ায় অবস্থিত মির্জা নার্সিং কলেজের শিক্ষার্থীদের নতুনদের বরণ ও পুরাতনদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক আবু মো: হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এফ এম খাইরুল আতাতুর্ক, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর জসিম উদ্দীন, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ডাক্তার ফয়েজুর রহমান, মির্জা নার্সিং কলেজের পরিচালক আতাউর রহমান ও রাজশাহী নাসিং কলেজের প্রভাষক আকতারা বেগম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মির্জা নার্সিং কলেজের অধ্যক্ষ নার্গিস বানু। উপস্থিত ছিলেন মির্জা নার্সিং কলেজের এডমিন অফিসার সাইফুল ইসলাম ও ইন্সপেক্টর সেলিম বাদশাসহ অত্র কলেজের কর্মকর্তা-কর্মচারী, সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সেইসাথে মেধাবীদের বৃত্তিস্বরুপ ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের বরণ ও বিএসসি ২০১৭-১৮ সেশনের এবং ডিপ্লোমা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন সেবা করার জন্য। বর্তমান যুগ ডিজিটাল ও তথ্য প্রযুক্তির যুগ। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে টেকনিক্যাল হ্যান্ডের খুব প্রয়োজন। তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে তা করে যাচ্ছেন। আগামীতে আরো নতুন নতুন সেকশন খুলবেন বলে বক্তৃতায় তিনি উল্লেখ করে সন্তানদের মির্জা নার্সিং কলেজে ভর্তি করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin