শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে মুক্তিদাতা হাই স্কুলের অভিভাবক সমাবেশ পরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশ সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বুধবার সকাল ৯টায় মোমবাতি প্রজ্জলন ও উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়। উত্তম মেষ পালক চার্চ এর হলরুমে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী।

মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামী ও সুরভী রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিদাতা হাই স্কুলের শিক্ষক সবিতা মারান্ডী, বিনয় দাস ও ইসরাত জাহান। এছাড়াও অত্র স্কুলের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিভাবকগণ স্কুলের লেখাপড়ার মান ভাল উল্লেখ করে আরো ভালো করার জন্য কিছু পরামর্শ দেন। সেইসাথে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার দাবী জানান তারা।

প্রধান অতিথি বলেন, শুধুমাত্র স্কুলের লেখাপড়া দিয়ে একজন শিক্ষার্থী ভাল ফলাফল করতে পারেনা। তাঁকে বাাড়িতে নিয়মিত লেখাপড়া করতে হবে। তিনি বলেন, এখন ডিজটাল যুগ। সবার বাড়িতে স্মার্ট ফোন রয়েছে। কোনভাবেই এই স্মার্ট ফোনের নিকট স্কুলের ছেলে মেয়েদের যেতে দেয়া যাবেনা। কারন এই ফোনের পিছনে তারা ৬০ভাগ সময় ব্যায় করে থাকে। বাকী চল্লিশ ভাগও তারা লেখাপড়া করেনা। একারনে ফলাফল ভাল হয়না এবং তারা নানা সমস্যায় ভোগে।

তিনি আরো বলেন, শুধু ফলাফল ভাল হলেই হবেনা। একজন ভাল মানুষ হয়ে গড়ে উঠতে হলে অবশ্যই তাঁকে পড়তে হবে, জানতে হবে এবং নৈতিকতা শিখতে হবে। বক্তব্য শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। সেইসাথে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin