বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে মৌমাছি, মধু ও মৌপণ্য পরিচিতি শীর্ষক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মধু অত্যন্ত পুষ্টি জাতীয় একটি খাবার। পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মধূ ও মৌচাষ গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদি, পাবনা এর উদ্যোগে মৌমাছি, মধু ও মৌপণ্য পরিচিতি শীর্ষক মৌ খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থার শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আজ শনিবার সকাল ১০টায় সুগারক্রপ রিসার্চ সেন্টারের মহা পরিচালক ড. আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ দিনের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুগারক্রপ রিসার্চ সেন্টারের পরিচালক ড. সমজিত পাল, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও উত্তরবঙ্গ মৌচাষ কল্যাণ সমিতির উপদেষ্টা মোহসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ মৌচাষ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে বৃহত্তর রাজশাহীর ৩০ জন মৌচাষী অংশগ্রহন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin