বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে যুবলীগ নেতা পাভেল’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল এর সুস্থ্যতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আজ মঙ্গলবার বাদ আসর পারিবিক উদ্যোগে নিজ বাসভবনে তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা, রুয়েটের সহকারী প্রকৌশলী আলিফ আনোয়ারুল এই দোয়া মোনাজাতের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন রুয়েট কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা, সহকারি রেজিষ্টার আলবিরুনি ফারুক, টেকনিক্যাল অফিসার রাজিবুল হাসান, সেকশন অফিসার মুরাদ হোসেন ও সিকিউরিটি ইনচার্জ জালাল উদ্দীনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আবু আহমেদ নাসিম পাভেল গত ২৪ অক্টোবর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি তার ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি শুরু করেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে পরিবারের নিকট ফিরে আসতে পারেন তার দোয়া করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের ও জাতীয় চার নেতার অন্যতম নেতা ও রাজশাহী নগর পিতার এ.এইচ.এম কামরুজ্জামান হেনা’ র আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin